ঢাকা
০১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
মালয়েশিয়ার শ্রমবাজার: সিন্ডিকেট নয় বৈধ এজেন্সিকে সুযোগ দেওয়ার দাবি স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা হলেন এনামুল হক দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে জাতীয় বেতনস্কেল অনুমোদন: সর্বনিম্ন বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার টাকা মন্ত্রিসভায় নবম পে-স্কেল অনুমোদন, চলতি জুলাই থেকেই কার্যকর গাজীপুরে বেপরোয়া বাসচাপায় নারী শ্রমিক নিহত, বাসে অগ্নিসংযোগ ক্ষুব্ধ জনতার গণতন্ত্র পুনর্গঠনে বাংলাদেশের পাশে থাকার কথা জানালেন আইপিইউ সীমান্তে চোরাচালান, মাদক ও হত্যা বন্ধে কঠোর পদক্ষেপের নির্দেশ রাষ্ট্রপতির বাংলাদেশের স্বাস্থ্যখাতে ২৪ লাখ ডলারের সরঞ্জাম দিচ্ছে যুক্তরাষ্ট্র জামালপুরে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় ইউপি সদস্যসহ ৩ আসামির মৃত্যুদণ্ড ময়মনসিংহে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড, দুজনের যাবজ্জীবন
Advertise with us

মালয়েশিয়ায় যাচ্ছে ২ লাখ কর্মী, বিনিয়োগ আসবে ২০০ কোটি ডলার

ডেস্ক রিপোর্ট
রবিবার, ৩০ আগস্ট ২০২৬   ৫ বার পঠিত
মালয়েশিয়ায় যাচ্ছে ২ লাখ কর্মী, বিনিয়োগ আসবে ২০০ কোটি ডলার

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।  ছবি: -সংগৃহীত

দীর্ঘ প্রতীক্ষার পর উন্মুক্ত হতে যাচ্ছে মালয়েশিয়ার অবরুদ্ধ শ্রমবাজার। আগামী সেপ্টেম্বরের শেষ নাগাদ বাংলাদেশ থেকে প্রায় দুই লাখ কর্মী নেওয়ার প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু করবে দেশটি। আগামী ছয় মাসের মধ্যে কর্মী পাঠানোর পুরো কার্যক্রম সম্পন্ন হবে। বিশেষ কূটনৈতিক প্রচেষ্টায় এর মধ্যে ১০ হাজার কর্মী সম্পূর্ণ বিনামূল্যে (‘জিরো কস্ট’) মালয়েশিয়া যাওয়ার অভূতপূর্ব সুযোগ পাবেন। পাশাপাশি বাংলাদেশে ২০০ কোটি ডলারের বৈচিত্র্যময় বিনিয়োগের ঘোষণা দিয়েছে মালয়েশিয়া সরকার।

রবিবার (৩০ আগস্ট) সচিবালয়ে স্থানীয় সরকার মন্ত্রী ড. আবদুল মঈন খানের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার মোহাম্মদ সুহাদা ওসমানের বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

প্রতিমন্ত্রী জানান, বিতর্কিত সিন্ডিকেট প্রথা ভেঙে পরিচ্ছন্ন নিয়োগ প্রক্রিয়া নিশ্চিত করা হয়েছে। মালয়েশিয়ার নিবন্ধিত ২৫টি মূল এজেন্সির পাশাপাশি বাংলাদেশ সরকারের সুপারিশকৃত আরও ৩১২টি সহযোগী এজেন্সি এবং একমাত্র সরকারি প্রতিষ্ঠান ‘বোয়েসেল’ (BOESL)-সহ মোট ৩৩৮টি এজেন্সিকে এই প্রক্রিয়ায় যুক্ত করা হয়েছে। বিশেষ করে ‘জিরো কস্টে’ যাওয়া ১০ হাজার কর্মীর বিমান ভাড়াসহ যাবতীয় ব্যয়ভার বহন করবে মালয়েশিয়ার নিয়োগকর্তা প্রতিষ্ঠান। বোয়েসেলের ব্যবস্থাপনায় বিশেষ চার্টার্ড ফ্লাইটে তাদের পাঠোনো হবে।

কেবল শ্রমবাজারই নয়, বাংলাদেশে বড় ধরনের অর্থায়নে এগিয়ে আসছে দেশটি। প্রতিমন্ত্রী জানান, মালয়েশিয়া বাংলাদেশে প্রায় ২০০ কোটি ডলারের বিনিয়োগ রূপরেখা তৈরি করেছে। বিশেষ করে সৌরবিদ্যুৎ উৎপাদন এবং সড়ক নির্মাণে বিটুমিনের সাথে রাবারের মানসম্পন্ন ব্যবহারে এই অর্থ বিনিয়োগ করা হবে।

একই সংবাদ সম্মেলনে দেশের অভ্যন্তরীণ পরিবহন শৃঙ্খলার বিষয়ে গুরুত্ব তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, শিগগিরই ব্যাটারিচালিত যানবাহনের জন্য নীতিমালা চূড়ান্ত করা হচ্ছে। ঢাকার প্রধান সড়কগুলোতে ব্যাটারিচালিত রিকশা চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। রাজধানীতে দুই ও চার সিটের নিবন্ধিত পরিবেশবান্ধব ই-রিকশা চলাচলের অনুমতি দেওয়া হলেও ঝুঁকিপূর্ণ ছয় সিটের রিকশা কোনো লাইসেন্স পাবে না। রাজধানীর যানজট নিয়ন্ত্রণে এলাকাভেদে রিকশার ভিন্ন রঙ নির্ধারণ এবং ব্যাটারি চার্জে সৌরবিদ্যুৎচালিত স্টেশন স্থাপনের পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার।

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa