ঢাকা
০৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
হরমুজ প্রণালির নাম ‘ট্রাম্প প্রণালি’ করার ইচ্ছা মার্কিন প্রেসিডেন্টের নেপাল ও তিব্বতে বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ১২২৫, নিখোঁজ ৪৮০০ হিমালয় অঞ্চলে প্রলয়ংকারী বন্যা: নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ আমদানি সম্পূর্ণ বন্ধ চট্টগ্রামে নিজ বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালকের মরদেহ উদ্ধার নিরাপত্তার দাবিতে কর্মবিরতি: জামালপুর-ঢাকা রুটে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ সনাতন ধর্মাবলম্বীদের বড় উৎসবে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় ও সম্মানী প্রদান ফ্লাই দুবাইয়ের বিমানে বড় চালান: সিটের নিচ থেকে সাড়ে ৯ কেজি স্বর্ণ উদ্ধার ১৫ দিনে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতির আশ্বাস প্রতিমন্ত্রীর বুড়িগঙ্গার প্লাস্টিক বর্জ্য ১৫ দিনে সরানোর নির্দেশ হাইকোর্টের ভোলায় সংবর্ধিত তথ্যমন্ত্রী পার্থ, অর্থনৈতিক সংকট উত্তরণের প্রত্যয়
Advertise with us

মুরাদনগরে এক রাতে ১২ মাদকসেবী আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

জেলা প্রতিনিধি
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬   ৭ বার পঠিত
মুরাদনগরে এক রাতে ১২ মাদকসেবী আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

কারাদণ্ডপ্রাপ্ত ১২ মাদকসেবী।  ছবি: -সংগৃহীত

কুমিল্লার মুরাদনগরে পুলিশের পরিচালিত মাদকবিরোধী এক সাঁড়াশি অভিযানে মাদক সেবনের অপরাধে এক রাতেই ১২ জনকে আটক করা হয়েছে। পরবর্তীতে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটককৃতদের প্রত্যেককে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। দণ্ডপ্রাপ্তরা হলেন—এমরান (২৩), মো. সবুজ (২৮), শাকিল (২০), রোদ্র বর্মন (১৮), রনক রবি দাশ (১৮), মো. হৃদয় (১৮), মো. দেলোয়ার (১৮), দুর্জয় চন্দ্র বর্মন (১৮), মো. কামাল (২২), মো. সেলিম (২৩), মো. হাকিম (২৮) ও মো. কামরুল (৩০)। তারা মুরাদনগর ও পার্শ্ববর্তী দেবিদ্বার এলাকার বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা গেছে, মুরাদনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরীর দিকনির্দেশনায় এসআই আব্দুল্লাহ আল মাসুদের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল অভিযানটি পরিচালনা করে। হাতেনাতে আটক করার পর আসামিদের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাকিব হাসান খাঁনের সংসংলগ্ন ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে তিনি বিচারিক প্রক্রিয়া শেষে এ কারাদণ্ডের আদেশ দেন।

মুরাদনগর থানার ওসি জানান, সাজাপ্রাপ্ত আসামিদের বুধবার (২ সেপ্টেম্বর) আদালতের মাধ্যমে কুমিল্লা জেলা কারাগারে পাঠানো হচ্ছে। মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশি তৎপরতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করে এ সংক্রান্ত অপরাধ নির্মূলে সর্বস্তরের জনগণের সক্রিয় সহযোগিতা চেয়েছেন তিনি।

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa