ঢাকা
০১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
অবৈধ অস্ত্র তৈরির কারখানায় পুলিশের অভিযান, গ্রেপ্তার ২ ঝিনাইদহে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ২০ নেপালের আকস্মিক বন্যা: এক বাড়ি থেকেই ২৪ মরদেহ উদ্ধার প্রতিষ্ঠাবার্ষিকীতে শহীদ জিয়া ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ঝড় ও বজ্রবৃষ্টির আভাস ৬ অঞ্চলে, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত ৪৮ বছরে বিএনপি: গণতন্ত্র প্রতিষ্ঠা ও দেশ গড়ার বার্তা প্রধানমন্ত্রীর শাহজালাল বিমানবন্দরে থার্ড টার্মিনালের ওপর থেকে পিকআপ পড়ে ৩ সেনাসদস্য নিহত, আহত ৪ মালয়েশিয়ার শ্রমবাজার: সিন্ডিকেট নয় বৈধ এজেন্সিকে সুযোগ দেওয়ার দাবি স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা হলেন এনামুল হক দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে জাতীয় বেতনস্কেল অনুমোদন: সর্বনিম্ন বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার টাকা
Advertise with us

অবৈধ অস্ত্র তৈরির কারখানায় পুলিশের অভিযান, গ্রেপ্তার ২

ডেস্ক রির্পোট
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬   ৭ বার পঠিত
অবৈধ অস্ত্র তৈরির কারখানায় পুলিশের অভিযান, গ্রেপ্তার ২

ছবি: -প্রতিনিধি

চট্টগ্রামে একটি অবৈধ অস্ত্র তৈরির কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্রসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ।

গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই ঝটিকা অভিযানে কারখানা থেকে অস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জাম, কার্তুজ এবং বেশ কিছু তৈরি ও অর্ধনির্মিত দেশীয় অস্ত্র জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।

 

সোমবার (৩১ আগস্ট) রাত ৮টা ২০ মিনিটের দিকে হাটহাজারী থানাধীন ৩ নম্বর মির্জাপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।

গ্রেপ্তার দুজন হলেন মির্জাপুর ২ নম্বর ওয়ার্ডের জামাল মিস্ত্রীর বাড়ির মৃত চান মিয়ার ছেলে মো. জামাল হোসেন (৪৪) এবং একই এলাকার মালেক ড্রাইভারের বাড়ির মৃত আব্দুল মালেকের ছেলে মো. কবির।

পুলিশ জানায়, অভিযানের সময় একটি অস্ত্র তৈরির কারখানায় অস্ত্র তৈরির কাজে ব্যস্ত অবস্থায় দুজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। এ সময় বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি এবং অস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মোহাম্মদ তারেক আজিজ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মির্জাপুর এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র তৈরির সময় দুইজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বিপুল পরিমাণ অস্ত্র, গুলি ও অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। উদ্ধার করা অস্ত্র ও সরঞ্জামের বিষয়ে বিস্তারিত যাচাই-বাছাই চলছে।

তিনি বলেন, অবৈধ অস্ত্রের বিরুদ্ধে হাটহাজারী থানা পুলিশের অভিযান চলমান থাকবে। এ ঘটনায় অস্ত্র আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa