ঢাকা
৩০ আগস্ট ২০২৬
শিরোনাম
অমানবিক জীবন দেশের ৮০ লাখ নির্মাণশ্রমিকের : শ্রম অধিকার রক্ষায় পেশাজীবীদের ১২ দফা দাবি মালয়েশিয়ায় কর্মী পাঠানের নতুন উদ্যোগ: আগামী ছয় মাসে যাবে ২ লাখ বাংলাদেশি শিক্ষাখাতকে ঢেলে সাজাতে ২০২৮ শিক্ষাবর্ষে আসছে নতুন কারিকুলাম: মাহদী আমিন আট মাসে ইরানে ২০ আফগান নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর, মানবাধিকার সংগঠনের উদ্বেগ ফরিদপুরের ভাঙ্গায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: বাসের সঙ্গে ধাক্কায় দুই প্রবাসীসহ প্রাণ হারালেন তিন জন নেপালে প্রলয়ংকরী বন্যা ও ভূমিধস: মৃত বেড়ে ৬৭৫, অব্যাহত রয়েছে উদ্ধার অভিযান নকশা বহির্ভূত স্লিপার কোচ চলাচল বন্ধে কঠোর পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর রংপুরে চার খুন: অভিযুক্তদের আইনি সহায়তা না দেওয়ার ঘোষণা আইনজীবী সমিতির জনগণের অধিকার প্রতিষ্ঠা ও গণতান্ত্রিক আন্দোলনে শহীদদের রক্তের সঙ্গে কোনো আপস করা হবে না : প্রধানমন্ত্রী দায়িত্ব পালনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর অ্যাকশনের হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর
Advertise with us

মালয়েশিয়ায় কর্মী পাঠানের নতুন উদ্যোগ: আগামী ছয় মাসে যাবে ২ লাখ বাংলাদেশি

নিজস্ব প্রতিবেদক
রবিবার, ৩০ আগস্ট ২০২৬   ১০ বার পঠিত
মালয়েশিয়ায় কর্মী পাঠানের নতুন উদ্যোগ: আগামী ছয় মাসে যাবে ২ লাখ বাংলাদেশি

ছবি: -প্রতিনিধি

দীর্ঘদিন বন্ধ থাকার পর মালয়েশিয়ার শ্রমবাজারে আবারও বাংলাদেশি কর্মী পাঠানোর প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী সেপ্টেম্বর মাস থেকে শুরু করে পরবর্তী ছয় মাসের মধ্যে মালয়েশিয়ায় প্রায় দুই লাখ কর্মী পাঠানোর পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।  আগামী ছয় মাসের মধ্যে কর্মী পাঠানোর প্রক্রিয়া সম্পন্ন হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

রোববার (৩০ আগস্ট) সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার মোহাম্মদ সুহাদা ওসমান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খানের সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান প্রতিমন্ত্রী।

প্রতিমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ থেকে যে জনশক্তি রপ্তানি হবে, সেটি সেপ্টেম্বরের শেষ নাগাদ থেকে এটি পর্যায়ক্রমে শুরু হবে এবং আগামী ৬ মাসের মধ্যে এটি সমাপ্ত হবে বলে উনি (রাষ্ট্রদূত) জানিয়েছেন।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে দুই লাখ কর্মী পাঠানোর বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘টোটাল তো ২ লক্ষ যাবে তাদের তালিকাভুক্ত কোম্পানির মাধ্যমে।’

এর বাইরে আরও ১০ হাজার শ্রমিক বিনা খরচে মালয়েশিয়া নেবে বলেও জানান তিনি।

এ প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, ‘আর এর বাইরে ১০ হাজার শ্রমিক তারা একদম ফ্রি নিবে, যেটাতে কোনো খরচ নেই।’

এ সময় পাশে থাকা প্রতিনিধি বলেন, ‘জিরো কস্ট।’

প্রতিমন্ত্রী বলেন, ‘জিরো কস্ট। ওটাও সেপ্টেম্বরের শেষের দিক থেকে পর্যায়ক্রমে শুরু হবে।’

সরকারের পক্ষ থেকে মালয়েশিয়াকে দেওয়া এলএনজি আনার জন্য চিঠি দেওয়া হয়েছিল, সে বিষয়ে কোন আলোচনা হয়েছে কি না জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, এই বিষয়ে আলোচনা হয়নি।

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa