ঢাকা
২৭ আগস্ট ২০২৬
শিরোনাম
চলতি বছরের সেপ্টেম্বরের মধ্যেই স্থানীয় নির্বাচনের তফসিল ঘোষণা হতে পারে: সিইসি নবায়নযোগ্য জ্বালানি ও বর্জ্য ব্যবস্থাপনায় চীনের সহযোগিতা চান এলজিআরডি মন্ত্রী রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে পুরোপুরি দলনিরপেক্ষ থাকব: রাষ্ট্রপতি আমিনবাজারের বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে বড় চীনা বিনিয়োগ এমবাপের জাদুকরী হ্যাটট্রিক: প্রতিপক্ষকে গোল বন্যায় ভাসাল রিয়াল গাজীপুরে ঝুটের গুদামে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট দিনাজপুরে গোসলে নেমে প্রাণ গেল দুই শিশুর ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন আজ নেপালের ভয়াবহ বন্যায় প্রাণহানিতে গভীর শোক প্রকাশ করেন প্রধানমন্ত্রী নেপাল ও তিব্বতে প্রলয়ঙ্কারী বন্যা: মৃত্যু বেড়ে ১৬০, নিখোঁজ শতাধিক মানুষ
Advertise with us

বম্বে সুইটস ও বাঘাবাড়ির ঘিসহ ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

ডেস্ক রিপোর্ট
বুধবার, ২৬ আগস্ট ২০২৬   ৫ বার পঠিত
বম্বে সুইটস ও বাঘাবাড়ির ঘিসহ ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

ছবি: -সংগৃহীত

ল্যাবরেটরি পরীক্ষায় মানদণ্ড (বিডিএস) পূরণে ব্যর্থ হওয়ায় বম্বে সুইটসের মসলা এবং বাঘাবাড়ির ঘিসহ ১০টি নিম্নমানের পণ্য বাজার থেকে অবিলম্বে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। একই সাথে প্রতিষ্ঠানগুলোর লাইসেন্স কেন বাতিল হবে না, তার ব্যাখ্যা চেয়ে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

বুধবার (২৬ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জাতীয় মান নিয়ন্ত্রণকারী সংস্থা বিএসটিআই জানায়, নিয়মিত তদারকির অংশ হিসেবে বাজার থেকে বিভিন্ন পণ্যের নমুনা সংগ্রহ করে পরীক্ষা চালানো হয়। এতে বেশ কয়েকটি ব্যান্ডের ঘি, বাটার অয়েল ও মসলা মানদণ্ডে অনুত্তীর্ণ প্রমাণিত হয়।

পরীক্ষার ফলাফলে দেখা যায়, বাঘাবাড়ির ‘ঘি’তে কোনো খাঁটি মিল্ক ফ্যাট ছিল না; বরং পাম অলিন ও বনস্পতি মিশিয়ে তা বাজারজাত করা হচ্ছিল। অকৃতকার্য বম্বে সুইটস অ্যান্ড কোং লিমিটেডের হাঁসের মাংসের মসলা, তেহারি মসলা, কালা ভুনা মসলা, গরুর মাংসের মসলা ও মাছের মসলায় মাত্রাতিরিক্ত ক্ষতিকর ছাই (অ্যাস) ও লবণের উপস্থিতি মিলেছে।

অন্যদিকে নিম্নমানের ঘি ও বাটার অয়েল প্রস্তুতকারী ৫টি প্রতিষ্ঠান ও তাদের পণ্যগুলো হলো—বাঘাবাড়ি প্রিমিয়াম ঘি কোম্পানির ‘বাঘাবাড়ি’ ঘি, কিশোরগঞ্জ ফুডের ‘অরুন বাঘাবাড়ী’ ঘি, মামুন ফুডের ‘নিউ রাঁধুনী’ ও ‘সিটি’ ঘি এবং এলডার্স ফুড প্রোডাক্টসের ‘এলডার্স’ বাটার অয়েল। ল্যাব ল্যাবে এগুলোর আয়োডিন, স্যাপোনিফিকেশন ও পলেন্সকে ভ্যালু নির্ধারিত সীমার বাইরে ধরা পড়ে।

বিএসটিআইয়ের মহাপরিচালক কাজী ইমদাদুল হক জানান, পণ্যের মান বজায় রাখা আইনগত ও নৈতিক দায়িত্ব। সাধারণ ভোক্তাদের অকৃতকার্য পণ্যগুলো কেনা থেকে বিরত থাকার পরামর্শ দিয়ে যেকোনো অনিয়মের বিরুদ্ধে হটলাইনে (১৬১১৯) অভিযোগ জানানোর আহ্বান জানিয়েছে সংস্থাটি।

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa