ঢাকা
২৪ আগস্ট ২০২৬
শিরোনাম
আবার আন্দোলনের হুঁশিয়ারি ককরোচ জনতা পার্টির আগস্টের ২২ দিনে প্রবাসী আয় ২১৫ কোটি ডলার: প্রবৃদ্ধি ২৫ শতাংশ পুলিশের পাঁচ কর্মকর্তা হলেন অতিরিক্ত আইজিপি মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় উন্মুক্ত: উচ্ছ্বসিত কর্মী ও ব্যবসায়ীরা সার সংকটে ক্ষুব্ধতা, গুদাম ভেঙে ১০ টন ইউরিয়া নিয়ে গেলেন কৃষকরা নকশার ব্যত্যয় ঘটিয়ে ভবন নির্মাণে রাজউকের কঠোর হুশিয়ারি চীন ও রুশ দূতাবাসে ই-মেইল হুমকি: গুলশান-বারিধারায় বাড়তি নিরাপত্তাবেষ্টনী ‘রোহিঙ্গা সংকট কাটাতে সমন্বিত পদক্ষেপ নিতে হবে’: শামা ওবায়েদ সাংবিধানিক নিয়ম মেনেই যথাসময়ে স্থানীয় সরকার নির্বাচন হবে: এলজিআরডি মন্ত্রী  ইয়াবা সেবনে বাধা দেওয়ায় রংপুরে শিক্ষকসহ চার খুন, গ্রেপ্তার দুই
Advertise with us

ভারতের আরএসএসের ওপর নিষেধাজ্ঞা আরোপের সুপারিশ মার্কিন কমিশনের

ডেস্ক রিপোর্ট
শনিবার, ২২ আগস্ট ২০২৬   ৩ বার পঠিত
ভারতের আরএসএসের ওপর নিষেধাজ্ঞা আরোপের সুপারিশ মার্কিন কমিশনের

ছবি: রয়টার্স।  ছবি: -সংগৃহীত

যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতাবিষয়ক কমিশনের (ইউএসসিআইআরএফ) কর্মকর্তারা ভারতের রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) নেতাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের সুপারিশ জানিয়েছেন। পাশাপাশি মার্কিন সরকারকে আরএসএস নেতাদের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠক না করা বা বিশেষ কূটনৈতিক সম্মান না দেওয়ারও অনুরোধ জানানো হয়েছে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আরএসএসের সদস্য উল্লেখ করে কমিশনের চেয়ারম্যান আসিফ মাহমুদ জানান, আরএসএস একটি আমব্রেলা সংগঠন, যার সহযোগী গোষ্ঠীগুলো খ্রিষ্টান ও মুসলিমসহ ধর্মীয় সংখ্যালঘুদের ওপর হামলা চালিয়েছে। তিনি সতর্ক করে বলেন, সংগঠনটির প্রধান মোহন ভগবত শিগগিরই একটি অনুষ্ঠানে যোগ দিতে নিউইয়র্ক সফরের পরিকল্পনা করছেন।

কমিশনার জিন মিলস জানান, আরএসএস নেতারা ভারত সরকারের সঙ্গে যুক্ত থাকলেও তাদের কূটনৈতিক সুবিধা দেওয়া উচিত নয়। তার পরিবর্তে যেসব আরএসএস সদস্য ধর্মীয় স্বাধীনতা লঙ্ঘনের জন্য দায়ী, তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট নিষেধাজ্ঞা আরোপ করা প্রয়োজন। ইউএসসিআইআরএফ তাদের সামাজিক যোগাযোগমাধ্যমে এসব বক্তব্য প্রকাশ করেছে।

এর আগে গত মার্চে প্রকাশিত বার্ষিক প্রতিবেদনেও সংস্থাটি ভারতে ধর্মীয় স্বাধীনতা লঙ্ঘনের অভিযোগ এনে আরএসএস ও ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’-এর নাম উল্লেখ করে শাস্তিমূলক পদক্ষেপের সুপারিশ করেছিল।

তবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ইউএসসিআইআরএফ-এর এসব অভিযোগ কঠোরভাবে প্রত্যাখ্যান করেছে। নয়াদিল্লির দাবি, সংস্থাটি দীর্ঘদিন ধরে একপেশে ও পক্ষপাতদুষ্ট তথ্যের ভিত্তিতে ভারতের ভুল চিত্র তুলে ধরছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, ভারতের সমলোচনা না করে ইউএসসিআইআরএফ-এর উচিত যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে হিন্দু মন্দিরে হামলা ও প্রবাসীদের প্রতি বাড়তে থাকা অসহিষ্ণুতা নিয়ে নজর দেওয়া।

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa