ঢাকা
১৮ আগস্ট ২০২৬
শিরোনাম
ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ৭৫৩ কেউ প্রার্থীতা প্রত্যাহার করেনি, দুই প্রার্থীর লড়াইয়ে রাষ্ট্রপতি নির্বাচন রোহিঙ্গাদের ‘বাঙালি’ বলায় মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব নোবিপ্রবি ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা কৃষি পুনঃঅর্থায়ন স্কিমে যমুনা ব্যাংক ও বাংলাদেশ ব্যাংকের চুক্তি এআই ও সোশ্যাল মিডিয়ার অপব্যবহার রুখতে সচেতনতার আহ্বান তথ্যমন্ত্রীর ঋণনির্ভরতা কমিয়ে নিজস্ব অর্থায়নে দেশের উন্নয়ন চায় সরকার : আমির খসরু ঢাকার ব্যাটারি রিকশা নীতি: জিও-ফেন্সিং ও স্মার্ট ইঞ্জিনিয়ারিং বাস্তবায়নের চ্যালেঞ্জ মাটির নিচে লুকানো ওয়ান শুটারগান ও গুলি উদ্ধার রোহিঙ্গা ক্যাম্পে হরমুজ প্রণালি বন্ধ রাখার হুঁশিয়ারি ইরানের
Advertise with us

তারাপীঠে হোটেলে ভয়াবহ আগুনে ৬ পুণ্যার্থীর মৃত্যু

ডেস্ক রিপোর্ট
সোমবার, ১৭ আগস্ট ২০২৬   ৬ বার পঠিত
তারাপীঠে হোটেলে ভয়াবহ আগুনে ৬ পুণ্যার্থীর মৃত্যু

ছবি: -সংগৃহীত

পশ্চিমবঙ্গের বীরভূম জেলার রামপুরহাটের বিখ্যাত তারাপীঠ মন্দির সংলগ্ন একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ছয়জন পুণ্যার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (১৭ আগস্ট ২০২৬) ভোরে শ্রাবণের শেষ সোমবার উপলক্ষে মন্দির দর্শনে আসা পুণ্যার্থীদের ভিড়ে ঠাসা একটি পাঁচতলা হোটেলে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

প্রাথমিক তথ্য অনুযায়ী, তারাপীঠ থানার অদূরে পুকুরপাড়ে অবস্থিত ‘বিদেশিনী’ নামের হোটেলটিতে ভোর সাড়ে ৪টার দিকে আগুনের সূত্রপাত হয়। হোটেল কর্তৃপক্ষের দাবি, বিদ্যুৎ সরবরাহের এনসিবি (MCB) ফেটে বা শর্ট সার্কিটের কারণে রিসেপশন সংলগ্ন এলাকায় আগুন লাগে। সাজসজ্জায় ব্যবহৃত ফাইবার ও অন্যান্য দাহ্য পদার্থের কারণে আগুন এবং বিষাক্ত ধোঁয়া দ্রুত পুরো ভবনের উপরতলায় ছড়িয়ে পড়ে। ভোরে অধিকাংশই ঘুমিয়ে থাকায় হুড়োহুড়ি ও আতঙ্কের সৃষ্টি হয়। ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে ও দগ্ধ হয়ে ৬ জন মারা যান এবং বহু লোক আটকা পড়েন।

খবর পেয়ে পুলিশ ও দমকলবাহিনীর একাধিক ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। দগ্ধ ও ধোঁয়ায় অসুস্থদের দ্রুত উদ্ধার করে রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের নাম-পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাটি খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে স্থানীয় প্রশাসন।

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa