ঢাকা
১৪ আগস্ট ২০২৬
Advertise with us

বরিশাল আদালত চত্বরে ককটেল সাদৃশ্য বস্তুর বিস্ফোরণ

নিজস্ব প্রতিবেদক
বুধবার, ১২ আগস্ট ২০২৬   ১৩ বার পঠিত
বরিশাল আদালত চত্বরে ককটেল সাদৃশ্য বস্তুর বিস্ফোরণ

ছবি: -প্রতিনিধি

বরিশাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সামনে বিকট শব্দে ককটেল সাদৃশ্য বস্তু বিস্ফোরিত হয়েছে। আকস্মিক এ বিস্ফোরণের ঘটনায় আদালত প্রাঙ্গণে আসা লোকজন আতঙ্কিত হয়ে পড়ে।

বুধবার (১২ আগস্ট) বেলা পৌনে ১১টার দিকে আদালতের সামনে বিকট শব্দে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

খবর পেয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের পাশাপাশি সিআইডির ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করছেন। তারা ঘটনাস্থল পরীক্ষা-নিরীক্ষা এবং বিস্ফোরণের আলামত সংগ্রহ ও যাচাই বাছাই করছেন। তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আল মামুন-উল ইসলাম বলেন, ঘটনার প্রকৃত কারণ খোঁজ নিয়ে দেখা হচ্ছে। কিভাবে আদালত প্রাঙ্গণের গেটের ভিতরে এমন বিস্ফোরণের ঘটনা ঘটছে তা যাচাই বাছাই করে বিস্তারিত বলা যাবে।

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa