ঢাকা
১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন, ভোটগ্রহণ কাল প্রবাসী আয়ে প্রবৃদ্ধি ৩১ শতাংশ, ১৮ দিনে ছাড়াল ১৯৬ কোটি ডলার কলকাতায় অগ্নিকাণ্ড: মরদেহ দ্রত ফেরানোর আশ্বাস পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বিদ্যুৎ উৎপাদন সচল রাখতে এসএস পাওয়ারের অনুকূলে ৩২ লাখ ডলার ছাড়ের নির্দেশ কেন্দ্রীয় ব্যাংকের মোবাইল সেবার খরচ কমাতে নতুন পরিকল্পনা বিটিআরসির বাংলাদেশে গণমাধ্যম কখনো এতটা স্বাধীনতা ভোগ করেনি: তথ্যমন্ত্রী কলকাতায় হোটেল অগ্নিকাণ্ড: ৫ বাংলাদেশিসহ নিহত ৯ : পররাষ্ট্র মন্ত্রণালয় দায়িত্ব গ্রহণের পরই কর্মকর্তাদের সঙ্গে নতুন দুদক চেয়ারম্যান ও কমিশনারের বৈঠক মহাসড়কে দুর্ঘটনায় জরুরি সেবায় নামছে ৬০টি লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে স্বর্ণখনিতে ভয়াবহ ধস: ৩০ শ্রমিকের প্রাণহানি
Advertise with us

কলকাতায় অগ্নিকাণ্ড: মরদেহ দ্রত ফেরানোর আশ্বাস পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

ডেস্ক রিপোর্ট
বুধবার, ১৯ আগস্ট ২০২৬   ২ বার পঠিত
কলকাতায় অগ্নিকাণ্ড: মরদেহ দ্রত ফেরানোর আশ্বাস পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

ছবি: -সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার একটি আবাসিক হোটেলে সংঘটিত ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত পাঁচ বাংলাদেশির মরদেহ আইনি ও প্রাসঙ্গিক আনুষ্ঠানিকতা শেষে দ্রুত দেশে ফিরিয়ে আনার আশ্বাস দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

বুধবার (১৯ আগস্ট) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে সাংবাদিকদের সাথে আলাপে তিনি এই পদক্ষেপের কথা নিশ্চিত করেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, দুর্ঘটনাকবলিত ওই হোটেলে অবস্থানরত পাঁচজন বাংলাদেশি নাগরিকের নিশ্চিত প্রাণহানির তথ্য স্থানীয় পুলিশ মারফত পাওয়া গেছে। ঘটনা জানার পর থেকেই কলকাতায় অবস্থিত বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার নিবিড় যোগাযোগ রাখছেন। তিনি সশরীরে ঘটনাস্থল এবং হাসপাতাল পরিদর্শনের মাধ্যমে নিহতদের সুনির্দিষ্ট পরিচয় নিশ্চিত করতে সেখানকার থানা ও স্থানীয় প্রশাসনকে সর্বাত্মক সহায়তা করছেন।

শামা ওবায়েদ আরও জানান, মর্মান্তিক এই দুর্ঘটনায় প্রাণ হারানো প্রবাসীদের মধ্যে একই পরিবারের চারজন সদস্য রয়েছেন। মিশন ইতোমধ্যেই বাংলাদেশে অবস্থানরত তাদের স্বজনদের সঙ্গে যোগাযোগ স্থাপন করেছে। মরদেহগুলো দেশে আনার আনুষঙ্গিক খরচ নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, স্বজনদের পক্ষে পরিবহন ব্যয় মেটানো সম্ভব না হলে বিষয়টি সরকারিভাবে বিবেচনা করে প্র প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

মিডিয়া সূত্র জানাচ্ছে, মঙ্গলবার (১৮ আগস্ট) গভীর রাতে কলকাতার ব্যস্ত নিউমার্কেট এলাকার ফ্রি স্কুল স্ট্রিটের একটি হোটেলে এ অগ্নিকাণ্ড ঘটে। স্থানীয় ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, এয়ার কন্ডিশনার (এসি) বিস্ফোরণের পর আগুন পুরো ভবনে ছড়িয়ে পড়ে।

কলকাতা পুলিশের বরাত দিয়ে জানা গেছে, চিকিৎসার জন্য কলকাতায় যাওয়া ওই বাংলাদেশিরাই মূল ভুক্তভোগী। হোটেলটিতে যথাযথ অগ্নিনির্বাপক ব্যবস্থা ছিল না বলেও পুলিশ নিশ্চিত করেছে। এ ঘটনায় একটি মামলা দায়েরের পর আত্মগোপনে থাকা হোটেলের মালিক ও দায়িত্বরত কর্মীদের খোঁজে তল্লাশি চালাচ্ছে স্থানীয় প্রশাসন।

মন্ত্রণালয় সূত্রে নিশ্চিত হওয়া গেছে, এ ঘটনায় সর্বমোট ৯ জন প্রাণ হারিয়েছেন। এদের মধ্যে যে পাঁচ বাংলাদেশির পরিচয় শনাক্ত করা গেছে তারা হলেন— সাংবাদিক দেবাশীষ দত্ত, তার স্ত্রী আফসানা শারমীন, তাদের পুত্র শর্ণশিষ দত্ত এবং দেবাশীষের শ্বশুর আকরাম আলী। এছাড়া নিহত অন্য বাংলাদেশির পরিচয় জানা গেছে আহমেদ বাবু হিসেবে, যার বাড়ি ঢাকার সাভারের আমিনবাজারে।

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa