ঢাকা
১৮ আগস্ট ২০২৬
Advertise with us

যুক্তরাজ্যকে রাশিয়ার হুঁশিয়ারি

ডেস্ক রিপোর্ট
মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬   ১ বার পঠিত
যুক্তরাজ্যকে রাশিয়ার হুঁশিয়ারি

ছবি: -সংগৃহীত

ইউক্রেনকে ব্রিটিশ তৈরি ড্রোন সরবরাহ এবং রাশিয়ার ভূখণ্ডে তা ব্যবহারে সহায়তা করার অভিযোগ এনে যুক্তরাজ্যকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া। লন্ডনের এসব পদক্ষেপের তীব্র প্রতিক্রিয়া জানিয়ে যুক্তরাজ্যে নিযুক্ত রুশ দূতাবাস এক বিবৃতিতে বলেছে, ব্রিটেন ‘রক্তাক্ত অপরাধ ও সন্ত্রাসী হামলার সহঅপরাধী’ হিসেবে কাজ করছে। সংঘাতে ব্রিটেনের সম্পৃক্ততা যত গভীর হবে, তাদের দিতে হওয়া মূল্যও তত বাড়বে বলে মস্কো সতর্ক করে।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভাও দাবি করেছেন, রোস্তভ অঞ্চলের একটি জ্বালানি ডিপোসহ বিভিন্ন রুশ সামরিক ও শিল্প স্থাপনায় ব্রিটিশ প্রযুক্তি ও উপাদানে তৈরি ড্রোন ব্যবহার করা হয়েছে। জানা গেছে, দুটি ব্রিটিশ কোম্পানির তৈরি এসব ড্রোন রাশিয়ার তেল শোধনাগার ও অনলাইন খুচরা বিক্রেতা ‘ওয়াইল্ডবেরিজ’-এর গুদামে হামলায় ব্যবহৃত হয়েছে। এসব হামলার কারণে রাশিয়ার অর্থনীতিতে ৩ হাজার ৫০০ কোটি পাউন্ডের বেশি ক্ষতি হয়েছে বলে এক সামরিক সূত্রে উল্লেখ করা হয়েছে। ইউক্রেনের সাম্প্রতিক ধারাবাহিক হামলার পরই লন্ডনের প্রতি এই কড়া প্রতিক্রিয়া জানায় মস্কো।

অন্যদিকে রাশিয়ার এই কড়া অবস্থানের জবাবে প্রতিক্রিয়া জানিয়েছে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের এক মুখপাত্র সাফ জানিয়ে দেন, ইউক্রেনের পাশে ব্রিটেন শক্তভাবে দাঁড়িয়ে আছে। রুশ আগ্রাসনের বিরুদ্ধে ইউক্রেনের আত্মরক্ষায় প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহ চালিয়ে যেতে লন্ডন প্রতিশ্রুতিবদ্ধ এবং এ নিয়ে রাশিয়ার কোনো সন্দেহ থাকা উচিত নয়।

উল্লেখ্য, সম্প্রতি রাশিয়া ও ইউক্রেনের মধ্যে ড্রোন হামলা মারাত্মক আকার ধারণ করেছে। একই রাতে ইউক্রেন থেকে রাশিয়ার বিভিন্ন অঞ্চলে কয়েকশত ড্রোন ছোড়ার ঘটনা ঘটে, যার অনেকগুলোই মস্কোমুখী ছিল। উভয় পক্ষের এসব পাল্টাপাল্টি হামলায় হতাহতের ঘটনাও ঘটছে। এপ্রিল মাসে ইউক্রেনকে সর্বকালের বৃহৎ সহায়তা প্যাকেজের অধীনে দূরপাল্লার হামলা চালাতে সক্ষম হাজার হাজার ড্রোন সরবরাহের ঘোষণা দিয়েছিল যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়।

সূত্র: বিবিসি

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa