ঢাকা
১০ আগস্ট ২০২৬
Advertise with us

কেপটাউনে পৃথক তিন বন্দুক হামলায় ১১ জন নিহত

ডেস্ক রিপোর্ট
সোমবার, ১০ আগস্ট ২০২৬   ১ বার পঠিত
কেপটাউনে পৃথক তিন বন্দুক হামলায় ১১ জন নিহত

ছবি: -সংগৃহীত

দক্ষিণ আফ্রিকার উপকূলীয় শহর কেপটাউনের বিভিন্ন আবাসিক এলাকায় পৃথক তিনটি নৃশংস বন্দুক হামলার ঘটনায় অন্তত ১১ জন নিহত এবং দুই জন গুরুতর আহত হয়েছেন। রবিবার (৯ আগস্ট ২০২৬) আন্তর্জাতিক সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

পুলিশ প্রশাসন সূত্রে জানা যায়, কেপটাউনের কায়েলিতশা, লাঙ্গা এবং গুগুলেথু উপশহরে আলাদাভাবে এই প্রাণঘাতী হামলার ঘটনাগুলো ঘটে। প্রথম হামলায় কায়েলিতশার লিঙ্গেলেথু ওয়েস্ট এলাকায় ২৫, ৩১ ও ৩৫ বছর বয়সী তিন যুবক ঘটনাস্থলেই নিহত হন।

দ্বিতীয় ঘটনাটি ঘটে লাঙ্গার উইনি ম্যান্ডেলা স্ট্রিটে; যেখানে আততায়ীদের গুলিতে এক নারীসহ মোট পাঁচ জন প্রাণ হারান। আর গুগুলেথু এলাকার বার্সেলোনা নামক স্থানে চালানো তৃতীয় হামলায় নিহত হন আরও এক নারী ও দুই পুরুষ। এ সময় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত দুই জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হঠাৎ করে সংঘটিত এই ধারাবাহিক হত্যাকাণ্ডের সুনির্দিষ্ট কোনো কারণ এখনও উদঘাটন করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তবে স্থানীয় পুলিশ ধারণা করছে, পশ্চিম কেপ প্রদেশে দীর্ঘদিন ধরে সক্রিয় অপরাধী চক্রের (গ্যাং) অভ্যন্তরীণ দ্বন্দ্ব এবং অবৈধ আগ্নেয়াস্ত্রের অবাধ ব্যবহারই এ ধরনের নিরাপত্তা সংকটের মূল কারণ।

পরিস্থিতি মোকাবিলায় তদন্ত জোরদার করেছে স্থানীয় প্রশাসন। পশ্চিম কেপ প্রদেশের পুলিশ কমিশনার লেফটেন্যান্ট জেনারেল সিজাকেলে দিয়ান্তি রক্তক্ষয়ী এই হামলার তীব্র নিন্দা জানিয়ে অপরাধীদের চিহ্নিত ও গ্রেপ্তার করতে সাধারণ মানুষের সহযোগিতা চেয়েছেন। তিনি দুষ্কৃতকারীদের সন্ধান বা তথ্যপ্রদানকারীর জন্য বিশেষ আর্থিক পুরস্কারের ঘোষণাও দিয়েছেন।

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa