ঢাকা
১৩ আগস্ট ২০২৬
শিরোনাম
ব্যাংকিং খাত সংস্কার ও পুনর্গঠনে বাংলাদেশের পাশে থাকবে এডিবি রাষ্ট্রপতি নির্বাচন: ৩ মনোনয়নপত্র জমা, প্রার্থী মির্জা ফখরুল ও অলি আহমদ শাহবাগে চালু হলো আধুনিক স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল ব্যবস্থা ব্যাটারিচালিত রিকশা তৈরিতে লাগবে অনুমতি, নির্ধারিত হবে কারখানা পুঁজিবাজার থেকে ১৫০০ কোটি টাকা সংগ্রহের পরিকল্পনা করছে সিটি গ্রুপ জ্বালানি সংকট নিরসনে ২০২৯ সালের মধ্যে তৈরি হচ্ছে ৩টি ভাসমান এলএনজি টার্মিনাল দেশের ২৩তম রাষ্ট্রপতি হচ্ছেন মির্জা ফখরুল, মহাসচিব পদে ইস্তফা জামালপুর-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, তীব্র যানজট রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট অলি আহমদের পক্ষে রাষ্ট্রপতির মনোনয়নপত্র জমা দিল জামায়াত জোট
Advertise with us

সাভারে ভবন ঘেরাও, বিপুল বিস্ফোরকসহ আটক ১

ডেস্ক রিপোর্ট
বুধবার, ১২ আগস্ট ২০২৬   ৫ বার পঠিত
সাভারে ভবন ঘেরাও, বিপুল বিস্ফোরকসহ আটক ১

সাভারে ঘিরে রাখা ভবন।  ছবি: -সংগৃহীত

সাভারের হেমায়েতপুরের শ্যামপুর এলাকায় বিপুল পরিমাণ বিস্ফোরক তৈরির সরঞ্জাম ও পাইপ বোমার সন্ধান পেয়ে একটি তিনতলা ভবন ঘিরে রেখেছে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টা থেকে সিটিটিসির পাশাপাশি স্থানীয় পুলিশ ও এনএসআই যৌথভাবে এ অভিযান পরিচালনা করছে।

পুলিশ সূত্রে জানা গেছে, হেমায়েতপুর থেকে হাতেনাতে আটক এক ব্যক্তির দেওয়া তথ্যের ভিত্তিতে ভবনটিতে অভিযান চালানো হয়। সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম জানান, আটক ব্যক্তির ব্যাগ থেকে বিশেষ কৌশলে রাখা পাঁচটি শক্তিশালী পাইপ বোমা উদ্ধার করা হয়। পরবর্তীতে তাকে নিয়ে শ্যামপুরের উক্ত ভবনের নিচতলার কক্ষে অভিযান চালিয়ে আরও ৯টি পাইপ বোমা এবং বিপুল পরিমাণ বোমা তৈরির উপকরণ জব্দ করা হয়।

ওসি আরও জানান, গত ১ আগস্ট আব্বাস আলী নামের এক ব্যক্তি ড্রাইভার পরিচয়ে পরিবারসহ থাকার কথা বলে বাসাটি ভাড়া নেন। প্রাথমিক তদন্তে এই ঘটনার পেছনে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) সম্পৃক্ততা পাওয়া গেছে। ঘটনাস্থল থেকে বেশ কিছু জেএমবি সম্পর্কিত লিফলেটও উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত পাইপ বোমাগুলোর মূল উপাদান ছিল বিপজ্জনক কেমিক্যাল হাইড্রোজেন পার অক্সাইড।

নিরাপত্তার স্বার্থে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আশপাশের সাধারণ মানুষের চলাচল বন্ধ করে পুরো এলাকা ঘিরে রাখে। রাত ১২টার দিকে উদ্ধার হওয়া বোমার একটি দুর্ঘটনামুক্তভাবে বিস্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয় করে সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিট। আটক আসামিকে সাথে নিয়ে অন্য সহযোগীদের ধরতে বিভিন্ন স্থানে সিটিটিসির অভিযান অব্যাহত রয়েছে।

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa