ঢাকা
১১ আগস্ট ২০২৬
শিরোনাম
সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি ও কর্মমুখী শিক্ষায় গুরুত্ব দিতে হবে বন্ধ দুই পাটকল ইজারা পেলো প্রাণ-আরএফএল বিএনপি সরকারের অধীনে স্বজনপ্রীতিভিত্তিক কোনো ব্যবসা করতে দেবো না : অর্থমন্ত্রী হাসিনাকে ফেরত চায় ঢাকা, ‘র’ প্রধানের সফর স্বাভাবিক: তথ্য উপদেষ্টা সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদের মৃত্যুদণ্ড বিদেশি বিনিয়োগকারীদের সব সুযোগ-সুবিধা দেবে সরকার: প্রধানমন্ত্রী ২৭ আগস্ট সংসদ অধিবেশন ডেকেছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি সাবেক রাষ্ট্রপতির শেয়ার জালিয়াতি মামলায় তদন্ত প্রতিবেদন ২৭ অক্টোবর স্বাধীনতাবিরোধীরা মুক্তিযুদ্ধের ইতিহাসকে ছোট করার চেষ্টা করছে: রিজভী বিদ্যুৎ-জ্বালানি সরবরাহে ঘাটতি, প্রতিমন্ত্রীর দুঃখপ্রকাশ
Advertise with us

বন্ধ দুই পাটকল ইজারা পেলো প্রাণ-আরএফএল

নিজস্ব প্রতিবেদক
মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬   ১১ বার পঠিত
বন্ধ দুই পাটকল ইজারা পেলো প্রাণ-আরএফএল

ছবি: -প্রতিনিধি

পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন খুলনা ও সিরাজগঞ্জে বন্ধ তিনটি পাটকল বেসরকারি প্রতিষ্ঠানের কাছে ইজারা দেওয়ার চুক্তি সই হয়েছে। এর মধ্যে দুটি পাটকল ইজারা পেয়েছে দেশের শীর্ষ শিল্পপ্রতিষ্ঠান প্রাণ-আরএফএল গ্রুপ। অন্যটি পেয়েছে হ্যামকো গ্রুপের প্রতিষ্ঠান আবদুল্লাহ ব্যাটারি কোম্পানি (প্রাইভেট) লিমিটেড।

ইজারা পাওয়া তিনটি কারখানায় প্রায় এক হাজার কোটি টাকা বিনিয়োগের পরিকল্পনা রয়েছে জানিয়ে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম বলেন, এসব কারখানা চালু হলে ১১ হাজারের বেশি মানুষের কর্মসংস্থান হবে।

মঙ্গলবার (১১ আগস্ট) প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে ইজারার বিষয়ে আনুষ্ঠানিক চুক্তি হয়েছে। পরে সাংবাদিকদের এসব তথ্য জানান বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী।

বন্ধ থাকা আরও কিছু কারখানা আগামী ছয় মাসের মধ্যে চালু হবে বলেও জানান তিনি।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, খুলনার খালিশপুরের প্লাটিনাম জুবিলি জুট মিল ৩০ বছরের জন্য ইজারা পেয়েছে হ্যামকো গ্রুপের আবদুল্লাহ ব্যাটারি কোম্পানি (প্রাইভেট) লিমিটেড। অন্যদিকে, খুলনার দিঘলিয়ার স্টার জুট মিলস এবং সিরাজগঞ্জের রায়পুরের জাতীয় জুট মিলস ইজারা পেয়েছে প্রাণ-আরএফএল গ্রুপ।

ইজারা চুক্তির আওতায় এসব কারখানায় নতুন করে বিনিয়োগ করে উৎপাদন কার্যক্রম শুরু করা হবে। এতে দীর্ঘদিন বন্ধ থাকা শিল্পপ্রতিষ্ঠানগুলো আবারও উৎপাদনে ফিরবে। পাশাপাশি স্থানীয়ভাবে নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

তিনটি পাটকলে এক হাজার কোটি টাকার বেশি বিনিয়োগের পরিকল্পনা রয়েছে। বড়োসড়ো এ বিনিয়োগের ফলে এসব কারখানায় ১১ হাজারের বেশি মানুষের কর্মসংস্থান হবে। এতে বন্ধ শিল্পকারখানার সম্পদ কাজে লাগানোর পাশাপাশি দেশের শিল্প ও অর্থনীতিতে নতুন গতি আসবে বলে আশা করা হচ্ছে।

এর আগে দীর্ঘদিন বন্ধ থাকা রাষ্ট্রায়ত্ত রাজশাহী টেক্সটাইল মিল ও রাজশাহী জুট মিল সরকারি-বেসরকারি যৌথ অংশীদারত্বে (পিপিপি) চালু করে প্রাণ-আরএফএল গ্রুপ। ওই দুটি কারখানায় সাড়ে তিন হাজার মানুষের কর্মসংস্থান হয়েছে।

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa