ঢাকা
১০ আগস্ট ২০২৬
শিরোনাম
Advertise with us

কলম্বিয়ায় ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত কিবদো

ডেস্ক রিপোর্ট
সোমবার, ১০ আগস্ট ২০২৬   ৩ বার পঠিত
কলম্বিয়ায় ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত কিবদো

ছবি: -ফাইল ছবি

দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়ায় ৭.৪ মাত্রার এক শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। সোমবার (১০ আগস্ট ২০২৬) স্থানীয় সময় সকাল আনুমানিক ৭টা ৩৪ মিনিটে দেশজুড়ে এই ভূকম্পন অনুভূত হয়। ভূমিকম্পের তীব্র ঝাঁকুনিতে চোকো বিভাগের রাজধানী কিবদোসহ আশপাশের এলাকা এবং ভেনেজুয়েলা সীমান্তেও কম্পন অনুভূত হয়। চোকো বিভাগের গভর্নর নুবিয়া ক্যারোলিনা কর্ডোবা-কুরি জানান, এতে বেশ কয়েকজন আহত হয়েছেন এবং কিবদোর বিভিন্ন স্থায়ী অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) তথ্যমতে, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল কলম্বিয়ার চোকো বিভাগের সান হোসে দেল পালমার থেকে প্রায় ৫ কিলোমিটার পূর্বে এবং ভূপৃষ্ঠের ১০৭ কিলোমিটার গভীরে। তবে মার্কিন সুনামি সতর্কতা কেন্দ্র থেকে কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি।

দুর্গত এলাকায় জরুরি ভিত্তিতে উদ্ধারকাজ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করছে কর্তৃপক্ষ। যেকোনো সময় আফটারশক (পরবর্তী কম্পন) হতে পারে আশঙ্কায় স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa