ঢাকা
০১ আগস্ট ২০২৬
শিরোনাম
এস আলমের ১১ কারখানা বন্ধ ভারতে বসে রাজনৈতিক কর্মকাণ্ডের অনুমতি পাননি শেখ হাসিনা: লোকসভায় পররাষ্ট্র মন্ত্রণালয় মন্ত্রীসভায় রদবদল ও নতুন মুখ আসার গুঞ্জন কক্সবাজারগামী ‘পর্যটক এক্সপ্রেসে’ পাথর নিক্ষেপ, আহত ২ শেখ হাসিনার প্রত্যর্পণ আবেদন দিল্লির আইনি পর্যালোচনায় সাগরে রোহিঙ্গাবাহী নৌকাডুবি: ১৮ জন উদ্ধার, মাঝিসহ নিখোঁজ ১৩ উখিয়া ক্যাম্পে মার্কিন বিশেষ দূত: দ্রুত প্রত্যাবাসনের দাবিতে সোচ্চার রোহিঙ্গারা চীন, রাশিয়া ও ভারত ও ইরানের ওপর ওয়াশিংটনের নতুন নিষেধাজ্ঞা সাম্প্রদায়িক বিভাজনের সুযোগ বাংলাদেশে নেই: স্থানীয় সরকার মন্ত্রী টানা হামলায় জড়ানোর পরিকল্পনা ট্রাম্পের
Advertise with us

নেটদুনিয়ায় ছড়িয়ে পড়া মোদির ‘পদত্যাগপত্র’ ভুয়া, জানাল ভারত সরকার

ডেস্ক রিপোর্ট
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬   ২ বার পঠিত
নেটদুনিয়ায় ছড়িয়ে পড়া মোদির ‘পদত্যাগপত্র’ ভুয়া, জানাল ভারত সরকার

নরেন্দ্র মোদি  ছবি: -ফাইল ছবি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি ভুয়া পদত্যাগপত্র সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় ব্যাপক বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। খবরটি ছড়িয়ে পড়ার পর বৃহস্পতিবার (৩০ জুলাই) এটিকে সম্পূর্ণ ‘মিথ্যা ও ভিত্তিহীন’ উল্লেখ করে স্পষ্টীকরণ বিবৃতি দিয়েছে ভারত সরকার। খবর হিন্দুস্তান টাইমসের।

অনলাইনে ভাইরাল হওয়া ওই নথিটিতে অশোক স্তম্ভের প্রতীক এবং প্রধানমন্ত্রী মোদির ভুয়া স্বাক্ষর ব্যবহার করা হয়। চিঠিটিতে দাবি করা হয়েছিল, ‘ব্যক্তিগত ও রাজনৈতিক দায়বদ্ধতা’ থেকে তিনি প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়াচ্ছেন।

তবে ভারতের তথ্য সংস্থা প্রেস ইনফরমেশন ব্যুরোর (পিআইবি) ফ্যাক্টচেক ইউনিট অবিলম্বে এই দাবি খারিজ করে দেয়। এক বিশেষ বার্তায় পিআইবি জানায়, প্রধানমন্ত্রী মোদির পক্ষ থেকে কোনো পদত্যাগপত্র জারি করা হয়নি এবং নথিতে থাকা স্বাক্ষরটিও ভুয়া। পিআইবির পক্ষ থেকে যেকোনো সংবেদনশীল তথ্য শেয়ার করার আগে সরকারি উৎসের মাধ্যমে তা যাচাই করে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, এর আগের দিনই কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি মোদির একটি বিকৃত ভিডিও ইন্টারনেটে ভাইরাল হয়েছিল। সেখানে প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে আন্দোলনরত শিক্ষার্থীদের হুমকি দিতে দেখা যায় তাঁকে। পিআইবি ফ্যাক্টচেক ইউনিট পরবর্তীতে তদন্ত করে সেই ভিডিওটি এআই প্রযুক্তিতে বানানো ভুয়া কনটেন্ট বলে শনাক্ত করে এবং দেশবাসীকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানায়।

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa