ঢাকা
০৪ আগস্ট ২০২৬
শিরোনাম
ওয়াশিংটনে ভয়াবহ দাবানল: পুড়েছে ৬০০ স্থাপনা, সরিয়ে নেওয়া হয়েছে ৬০ হাজার মানুষ ‘দেশটা আমাদের সবার, পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে’: প্রধানমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে মাভাবিপ্রবিতে ‘জুলাই ম্যারাথন’ অনুষ্ঠিত নিজ এলাকাতেই করা যাবে এনআইডির জন্মতারিখ সংশোধন, মাঠপর্যায়ে ক্ষমতা দিচ্ছে ইসি নির্মল সেনের ৯৬তম জন্মবার্ষিকী আজ ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৪১৯, মিরপুরে সর্বোচ্চ ৯৬ ‘আমি মানুষ হত্যা করতে চাই না’: ইরানের সঙ্গে আজই নতুন আলোচনার ইঙ্গিত ট্রাম্পের ইরানের সঙ্গে নতুন আলোচনার ঘোষণায় বিশ্ববাজারে তেলের দাম ৬ শতাংশের বেশি কমল হুতিদের মোকাবিলা করতেই সৌদি জোটে বাংলাদেশ, প্রতিপক্ষ ইরান নয়: হুমায়ুন কবির নাসিরনগরে মাদকাসক্ত দুই ছেলের অত্যাচারে অতিষ্ঠ মা, পুলিশের হাতে তুলে দিলেন সন্তানদের
Advertise with us

নির্মল সেনের ৯৬তম জন্মবার্ষিকী আজ

নিজস্ব প্রতিবেদক
সোমবার, ০৩ আগস্ট ২০২৬   ২ বার পঠিত
নির্মল সেনের ৯৬তম জন্মবার্ষিকী আজ

ছবি: -প্রতিনিধি

আজ সোমবার বিশিষ্ট রাজনীতিক, সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা নির্মল সেনের ৯৬তম জন্মবার্ষিকী। ১৯৩০ সালের ৩ আগস্ট গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার দিঘীরপাড় গ্রামে তিনি জন্মগ্রহণ করেন।

শিক্ষাজীবনে নির্মল সেন ১৯৪৪ সালে ঝালকাঠি জেলার কলসকাঠি বিএম একাডেমি থেকে ম্যাট্রিকুলেশন পাস করেন। পরে বরিশাল বিএম কলেজ থেকে আইএসসি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

১৯৬১ সালে দৈনিক ইত্তেফাক-এর মাধ্যমে সাংবাদিকতা জীবন শুরু করেন তিনি। পরবর্তী সময়ে দৈনিক আজাদ, দৈনিক পাকিস্তান ও দৈনিক বাংলা পত্রিকায় সাংবাদিকতা করেন। তিনি বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগে অতিথি শিক্ষক হিসেবেও দায়িত্ব পালন করেন।

লেখক হিসেবেও নির্মল সেন ছিলেন সমাদৃত। তাঁর উল্লেখযোগ্য গ্রন্থগুলোর মধ্যে রয়েছে মা জন্মভূমি, আমার জবানবন্দি, স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি চাই, বার্লিন থেকে মস্কো, নেতাজীর অন্তর্ধান রহস্য এবং লেনিন থেকে গরভাচেভ।

২০০৩ সালে তিনি ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হন। দীর্ঘদিন দেশ-বিদেশে চিকিৎসাধীন থাকার পর ২০১৩ সালের ৮ জানুয়ারি ঢাকায় তিনি মৃত্যুবরণ করেন। তাঁর শেষ ইচ্ছা অনুযায়ী মৃত্যুর পর মরদেহ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে দান করা হয়।

রাজনীতি, সাংবাদিকতা ও মুক্তিযুদ্ধের চেতনা বিকাশে নির্মল সেনের অবদান আজও দেশবাসীর কাছে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণীয়।

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa