https://asia24.tv


সংগৃহীত ছবি ছবি: -প্রতিনিধি
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত তিন বাংলাদেশি ২৬ লাখ ৫০ হাজার মার্কিন ডলার ক্ষতিপূরণ পেয়েছেন। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৩৩ কোটি ১২ লাখ ৫০ হাজার টাকা। আইনি লড়াইয়ের মাধ্যমে এ ক্ষতিপূরণ আদায়ে সহায়তা করেছেন অ্যাটর্নি মঈন চৌধুরী।
জানা গেছে, প্রায় তিন বছর আগে ট্যুরিস্ট ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে বিশ্বখ্যাত নায়েগ্রা ফলস দেখতে যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হন ওই তিন বাংলাদেশি। নায়েগ্রা ফলসের কাছাকাছি এলাকায় তাদের বহনকারী একটি প্রাইভেট কারকে একটি ট্রাক সজোরে ধাক্কা দিলে তারা গুরুতর আহত হন।
অ্যাটর্নি মঈন চৌধুরী জানান, মক্কেলদের অনুরোধে তাদের পরিচয় প্রকাশ করা হচ্ছে না। তিনি বলেন, গত দুই দশকে দুর্ঘটনা, ভুল চিকিৎসা ও অন্যায়ভাবে চাকরিচ্যুতির শিকার প্রবাসীদের পক্ষে আইনি লড়াই করে প্রায় ১০ কোটি মার্কিন ডলার ক্ষতিপূরণ আদায় করতে সক্ষম হয়েছেন।
তিনি আরও জানান, ট্যুরিস্ট ভিসায় যুক্তরাষ্ট্রে এসে দুর্ঘটনার শিকার হওয়া অনেক বাংলাদেশির পক্ষেই তার ল’ ফার্ম আইনি সহায়তা দিয়েছে। আদালতের রায়ের মাধ্যমে ক্ষতিপূরণ পাওয়ার পর কয়েকজনের অর্থ তিনি নিজে বাংলাদেশে গিয়ে তাদের হাতে তুলে দিয়েছেন।


