ঢাকা
২৯ জুলাই ২০২৬
শিরোনাম
বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারের মান নিয়ে যা বলল এইচআরডব্লিউ ভাঙছে জামায়াত- এনসিপি জোট ভারত বা যুক্তরাষ্ট্র কারও আধিপত্য মেনে নেব না : নাহিদ ইসলাম ইরানের অধিকাংশ সেতু ১ ঘণ্টার মধ্যেই ধ্বংস করে দিতে পারি : ট্রাম্প আমিরাত প্রবাসীদের ভিসা বাতিলের কারণ খুঁজছে দূতাবাস ডলারের দর মৌখিকভাবে বেঁধে দিল বাংলাদেশ ব্যাংক জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী বাংলাদেশে ইয়াবা আসক্তির মহামারি: দ্য আইরিশ টাইমসের প্রতিবেদন পরিচয় মিলল দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে নিহত ৬ বাংলাদেশির এনসিপির নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে আজ সারাদেশে বিক্ষোভ
Advertise with us

ভারতে প্রশ্নফাঁস বিরোধী আন্দোলনে গ্রেপ্তার ও হয়রানির অভিযোগ

ডেস্ক রিপোর্ট
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬   ০ বার পঠিত
ভারতে প্রশ্নফাঁস বিরোধী আন্দোলনে গ্রেপ্তার ও হয়রানির অভিযোগ

শিক্ষার্থীদের বিরুদ্ধে পুলিশের এজাহার দায়ের নিয়ে সংবাদ সম্মেল্লনে বক্তব্য রাখছেন সিজেপির মুখপাত্র সৌরভ দাস, আশুতোষ রাঙ্কা ও কপিল সিবাল। ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস  ছবি: -সংগৃহীত

ভারতের প্রশ্নফাঁস বিরোধী আন্দোলনকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা না নেওয়ার সরকারি আশ্বাস লঙ্ঘনের অভিযোগ এনেছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। দলটির জাতীয় মুখপাত্র আশুতোষ রাঙ্কা জানান, সমঝোতা সত্ত্বেও বিহার ও পশ্চিমবঙ্গে শত শত শিক্ষার্থীকে গ্রেপ্তার এবং দিল্লিতে হয়রানি করা হচ্ছে। সিজেপি অবিলম্বে সব মামলা প্রত্যাহার, গ্রেপ্তারকৃতদের মুক্তি এবং পুলিশি হয়রানি বন্ধের দাবি জানিয়েছে; অন্যথায় ফের আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে।

সিজেপির প্রধান মুখপাত্র সৌরভ দাস শিক্ষার্থীদের আইনি সহায়তার আশ্বাস দিয়ে কেন্দ্রীয় স্বাস্হ্যমন্ত্রী জে পি নাড্ডা ও প্রযুক্তিমন্ত্রীকে চুক্তি মেনে চলার আহ্বান জানান। সরকারের আশ্বাসের ভিত্তিতেই ৩৬ দিনের দীর্ঘ আন্দোলন প্রত্যাহার করা হয়েছিল বলে তিনি মনে করিয়ে দেন।

একই ইস্যুতে অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (আইসা) সভাপতি নেহা বোরা পাটনায় সংবাদ সম্মেলনে বলেন, আন্দোলনকারীদের বিরুদ্ধে হত্যার চেষ্টার মতো মামলা দেওয়া অগ্রহণযোগ্য। শিক্ষার্থীরা মুক্তি না পেলে বিহারেও তীব্র গণআন্দোলন গড়ে তোলার হুমকি দেন তিনি।

প্রসঙ্গত, সাবেক শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি মেনে নেওয়ায় এবং আন্দোলনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ার চুক্তিতে ২০ জুন থেকে শুরু হওয়া শিক্ষার্থীদের ২৬ দিনের অনশন ও বিক্ষোভ স্থগিত হয়েছিল।

এদিকে, দিল্লি পুলিশ ও রাজ্যগুলোর অতিরিক্ত বলপ্রয়োগের বিরুদ্ধে করা এক আবেদনের শুনানিতে ভারতের সুপ্রিম কোর্ট জানান, শান্তিপূর্ণ প্রতিবাদ সাংবিধানিক অধিকার। প্রধান বিচারপতি সূর্যকান্তের বেঞ্চ স্পষ্ট পর্যবেক্ষণ দেন, কেবল আন্দোলন চলছে বলেই পুলিশ অন্যায্য বলপ্রয়োগ করতে বা লাঠিচার্জ করতে পারে না।

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa