ঢাকা
০৭ আগস্ট ২০২৬
শিরোনাম
ভারত থেকে ডিজেল আমদানি বাড়ানোর প্রস্তাব জ্বালানিমন্ত্রীর ভারতের কোর্টে দুই দেশের সম্পর্কের বল, মন্তব্য শামা ওবায়েদের ভিসা ও গ্রিন কার্ড নীতিতে যুক্তরাষ্ট্রের কড়াকড়ি হাফিজুর রহমানের জামিন স্থগিত, ২৪ ঘণ্টার মধ্যে আত্মসমর্পণের নির্দেশ ছাত্র আন্দোলন দমনে মারমুখী হওয়ার নির্দেশ দিয়েছিলেন ওবায়দুল কাদের দেশীয় স্বর্ণ খাতে স্বচ্ছতা আনতে কঠোর নীতিমালার খসড়া চূড়ান্ত মৃত্যুদণ্ড বাদ না দেওয়ায় প্রত্যক্ষদর্শীদের তথ্য দেয়নি জাতিসংঘ: ট্রাইব্যুনালকে প্রসিকিউটর ১৬ আগস্ট ফ্যামিলি কার্ডের শুভ উদ্বোধন সব হাসপাতালে ছিনতাই, দুর্ঘটনায় আহতের চিকিৎসা নিশ্চিতের নির্দেশ হাই কোর্টের ৫ ব্যাংক থেকে প্রশাসক প্রত্যাহার করছে বাংলাদেশ ব্যাংক
Advertise with us

অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে জবিতে সব ধরনের সভা-সমাবেশ ও মিছিল নিষিদ্ধ

ডেস্ক রিপোর্ট
বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬   ৩ বার পঠিত
অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে জবিতে সব ধরনের সভা-সমাবেশ ও মিছিল নিষিদ্ধ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফটক।  ছবি: -ফাইল ছবি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) একই স্থানে ও একই সময়ে তিনটি ছাত্রসংগঠন কর্তৃক পৃথক সমাবেশের ঘোষণাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির আশঙ্কায় বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে সব ধরনের সভা-সমাবেশ ও মিছিল সাময়িকভাবে নিষিদ্ধ করেছে প্রশাসন।

বুধবার (৫ আগস্ট ২০২৬) রাতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোহাম্মদ নাসির উদ্দীন স্বাক্ষরিত একটি জরুরি বিজ্ঞপ্তির মাধ্যমে এ নিষেধাজ্ঞা জারি করা হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের একই স্থানে ও একই সময়ে তিনটি ভিন্ন সংগঠন সমাবেশ আহ্বান করায় সার্বিক নিরাপত্তা বিবেচনা করে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ক্যাম্পাসের ভেতরে সব ধরনের রাজনৈতিক ও সামাজিক কর্মসূচি বন্ধ থাকবে। বিশ্ববিদ্যালয়ের সব ক্রিয়াশীল ছাত্রসংগঠনকেও এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

প্রসঙ্গত, গত ৪ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে আয়োজিত একটি কর্মসূচিকে কেন্দ্র করে জবিতে ছাত্রদল, শিবিরসহ কয়েক পক্ষের মধ্যে তুমুল সংঘর্ষের ঘটনা ঘটে। ওই অনাকাঙ্ক্ষিত সংঘর্ষে জকসুর নেতাসহ বেশ কয়েকজন শিক্ষার্থী গুরুতর আহত হন। ঘটনার পরপরই ক্যাম্পাসের সার্বিক নিরাপত্ত ব্যবস্তা (১) জোরদার করতে বাধ্য হয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন ও বিশেষ নজরদারির কথা আগেই জানিয়েছিল প্রশাসন। এরই ধারাবাহিকতায় ক্যাম্পাসে আইনশৃঙ্খলা ও শান্তিপূর্ণ শিক্ষা পরিবেশ বজায় রাখতে সব ধরনের সমাবেশ ও রাজনৈতিক মিছিলের ওপর এই বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa