ঢাকা
২৮ জুলাই ২০২৬
শিরোনাম
উচ্চপ্রযুক্তি ও কৌশলগত শিল্পে চীনা বিনিয়োগের আহ্বান অর্থমন্ত্রীর ফ্রিল্যান্সারদের বৈদেশিক লেনদেনে বাংলাদেশ ব্যাংকের বড় ছাড় স্পেন-আর্জেন্টিনা ফাইনাল বিতর্কের পর অবসরে রেফারি ভিনচিচ ২৬ টুথপেস্টে বিষাক্ত প্লাস্টিক কণা, তদন্ত চেয়ে হাইকোর্টে রিট ধর্মেন্দ্র প্রধানকে ঘিরে লোকসভায় বিজেপি-কংগ্রেস তীব্র বিতর্ক লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন হাসপাতাল ভারতে শিক্ষার্থীদের ওপর একে-৪৭ দিয়ে পুলিশের গুলির ভিডিও নিয়ে চাঞ্চল্য ১০ আগস্ট প্রকাশিত হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গ্রেপ্তার সিএনজি ফিলিং স্টেশন বন্ধের ৩০ জুলাইয়ের কর্মসূচি প্রত্যাহার
Advertise with us

সেমিকন্ডাক্টর খাতকে ‘জাতীয় অগ্রাধিকার’ ঘোষণা প্রধানমন্ত্রীর

ডেস্ক রিপোর্ট
শনিবার, ২৫ জুলাই ২০২৬   ৩ বার পঠিত
সেমিকন্ডাক্টর খাতকে ‘জাতীয় অগ্রাধিকার’ ঘোষণা প্রধানমন্ত্রীর

রাজধানীর তেজগাঁওয়ে নভো থিয়েটারে প্রধানমন্ত্রী।  ছবি: -সংগৃহীত

প্রযুক্তি ও শিল্প খাতে দেশকে স্বনির্ভর করে গড়ে তুলতে সেমিকন্ডাক্টর খাতকে ‘জাতীয় অগ্রাধিকার’ হিসেবে ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি স্পষ্ট করেন, এই উদীয়মান খাতের বিকাশ একক কোনো সংস্থা বা মন্ত্রণালয়ের কাজ নয়; বরং এটি একটি সম্মিলিত জাতীয় মিশন।

শনিবার (২৫ জুলাই) সকালে রাজধানীর তেজগাঁওয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটারে দু দিনব্যাপী ‘ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম অ্যান্ড বিইএআর সামিট’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই রূপরেখা তুলে ধরেন।

প্রধানমন্ত্রী জানান, বাংলাদেশে ইতোমধ্যে সেমিকন্ডাক্টর ডিজাইন, ভেরিফিকেশন ট্রেনিং, এমবেডেড সিস্টেম, পাওয়ার ইলেকট্রনিক্স ও অ্যাডভান্সড প্যাকেজিং নিয়ে কার্যক্রম শুরু হয়েছে। পাশাপাশি দেশীয় বেশ কিছু প্রযুক্তি প্রতিষ্ঠান সফলভাবে আন্তর্জাতিক বাজারেও প্রবেশ করেছে। এই শিল্পকে গতিশীল করতে কর ছাড়, বন্ড সুবিধা, বিশেষায়িত অবকাঠামো তৈরি এবং বিনিয়োগবান্ধব নীতি প্রণয়নে সরকার সর্বাত্মক কাজ করছে বলে তিনি আশ্বস্ত করেন।

বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন (বিএসআইএ) ও সিলিকন রিভার বাংলাদেশের যৌথ আয়োজনে শুরু হওয়া এই সামিটে দেশ-বিদেশের নীতিনির্ধারক, গবেষক, বিনিয়োগকারী ও উদ্যোক্তারা অংশ নিচ্ছেন। দু দিনের এই আয়োজনে ১১টি প্লেনারি সেশন, ৭টি কৌশলগত প্যানেল আলোচনা এবং আকর্ষণীয় প্রযুক্তি প্রদর্শনী অনুষ্ঠিত হবে। জাতীয় পর্যায়ে সেমিকন্ডাক্টর শিল্পের বিকাশকে নতুন এক উচ্চতায় নিয়ে যেতে এই উদ্যোগ বড় ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে।

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa