ঢাকা
২৮ জুলাই ২০২৬
শিরোনাম
উচ্চপ্রযুক্তি ও কৌশলগত শিল্পে চীনা বিনিয়োগের আহ্বান অর্থমন্ত্রীর ফ্রিল্যান্সারদের বৈদেশিক লেনদেনে বাংলাদেশ ব্যাংকের বড় ছাড় স্পেন-আর্জেন্টিনা ফাইনাল বিতর্কের পর অবসরে রেফারি ভিনচিচ ২৬ টুথপেস্টে বিষাক্ত প্লাস্টিক কণা, তদন্ত চেয়ে হাইকোর্টে রিট ধর্মেন্দ্র প্রধানকে ঘিরে লোকসভায় বিজেপি-কংগ্রেস তীব্র বিতর্ক লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন হাসপাতাল ভারতে শিক্ষার্থীদের ওপর একে-৪৭ দিয়ে পুলিশের গুলির ভিডিও নিয়ে চাঞ্চল্য ১০ আগস্ট প্রকাশিত হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গ্রেপ্তার সিএনজি ফিলিং স্টেশন বন্ধের ৩০ জুলাইয়ের কর্মসূচি প্রত্যাহার
Advertise with us

বিশ্বকাপের এক ব্যতিক্রম তালিকার শীর্ষে এমবাপ্পে

ডেস্ক রিপোর্ট
শনিবার, ২৫ জুলাই ২০২৬   ১৪ বার পঠিত
বিশ্বকাপের এক ব্যতিক্রম তালিকার শীর্ষে এমবাপ্পে

ছবি: -সংগৃহীত

বিশ্বকাপের তারকাদের নিয়ে আরেকটি তালিকা প্রকাশিত হয়েছে। চমৎকার পারফরম্যান্স করার পর সেখানে এক নম্বরে আছেন কিলিয়ান এমবাপ্পে।

বিশ্বকাপে স্পেনের কাছে সেমিফাইনালে ২-০ গোলে বিদায় নেয় ফ্রান্স। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচেও ইংল্যান্ডের কাছে ৬-৪ গোলে হারে তারা। সেই ম্যাচে জোড়া গোল করে গোল্ডেন বুট নিশ্চিত করেছেন এমবাপে। ফরাসি ফরোয়ার্ড টুর্নামেন্ট শেষ করেছেন ১০ গোল করে। আর্জেন্টিনার লিওনেল মেসিকে টপকে ২২ গোলে হয়েছেন বিশ্বকাপের শীর্ষ গোলদাতা। এবারে এবার আরেকটি ক্যাটাগরির শীর্ষে থাকলেন।

ঘণ্টায় ৩৭.৬১ কিলোমিটার গতিতে দৌড়ে টুর্নামেন্টের সবচেয়ে দ্রুততম খেলোয়াড় হয়েছেন এমবাপে। সুইডেনের অ্যান্থনি এলাঙ্গাকে পেছনে ফেলেছেন তিনি, যার গতি ছিল ঘণ্টায় ৩৭.১৬ কিলোমিটার। নেদারল্যান্ডসের মিকি ফন দে ফেন ঘণ্টায় ৩৬.৭৭ কিলোমিটার গতিতে দৌড়ে এই তালিকায় তিনে।

শীর্ষ দশে এমবাপে ছাড়াও ফ্রান্সের আরো দুজন আছেন। ব্র্যাডলি বার্কোলা ঘণ্টায় ৩৬.৩২ কিলোমিটার দৌড়ে সাতে। ঘণ্টায় ৩৬.১৭ কিলোমিটার গতিতে দৌড়ে থিও হার্নান্দেজ নবম স্থানে।

অস্ট্রেলিয়ার জর্ডান বস ঘণ্টায় ৩৬.৬৭ কিলোমিটার গতি তুলে চতুর্থ। ম্যানসিটির স্ট্রাইকার আর্লিং হালান্ডের সবচেয়ে দ্রুতগতির দৌড় ছিল ঘণ্টায় ৩৬.৫২ কিলোমিটার। তিনি এই তালিকায় পঞ্চম স্থানে।

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa