https://asia24.tv


সার্জিও গর। ছবি: -সংগৃহীত
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর তিন দিনের সরকারি সফরে বৃহস্পতিবার (৩০ জুলাই) প্রথমবার ঢাকায় পৌঁছেছেন। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন।
স্বাগত জানিয়ে মার্কিন রাষ্ট্রদূত বলেন, বিশেষ দূত সার্জিও গরের এই সফর যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের কৌশলগত অংশীদারিত্ব, আঞ্চলিক নিরাপত্তা এবং অর্থনৈতিক সহযোগিতাকে আরও সুদৃঢ় করবে।
সফরের প্রথম দিনেই পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে বৈঠকে বসছেন সার্জিও গর। এতে বাংলাদেশের পররাষ্ট্রনীতির অগ্রাধিকার এবং ঢাকা-ওয়াশিংটনের দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের বিষয়ে আলোচনা হবে। এছাড়া সফরকালে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমান, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, পেশাজীবী ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করবেন। গরের সফরসূচিতে কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শনের বিষয়টিও অন্তর্ভুক্ত রয়েছে।
বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিপক্ষীয় কৌশলগত সম্পর্ক জোরদার, আঞ্চলিক নিরাপত্তা ও অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যেই ওয়াশিংটনের প্রভাবশালী এই বার্তা বাহকের ঢাকা সফর বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।


