ঢাকা
২৮ জুলাই ২০২৬
Advertise with us

রাবিতে শিক্ষক-শিক্ষার্থীর উপস্থিতিতে ‘মব’

ডেস্ক রিপোর্ট
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬   ২ বার পঠিত
রাবিতে শিক্ষক-শিক্ষার্থীর উপস্থিতিতে ‘মব’

বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের পাঠকক্ষে ঢুকে এক শিক্ষার্থীকে মারধর করছেন শিবির ও রাকসু নেতা।  ছবি: -সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রাকসুর সাধারণ সম্পাদক সালাউদ্দিন আম্মার ও ছাত্রশিবির কর্মীদের মারধরের শিকার তিন শিক্ষার্থীর মধ্যে দুজনকে নিষিদ্ধ ছাত্রলীগের মামলায় গ্রেপ্তার দেখিয়েছে মতিহার থানা পুলিশ। গ্রেপ্তার দুজন হলেন—ইতিহাস বিভাগের শিক্ষার্থী মো. আনাস ও মাহমুদুল হাসান।

এক ছাত্রীর অভিযোগের বিষয়ে আয়োজিত বৈঠককে কেন্দ্র করে বিরোধের সূত্রপাত। রাকসু জিএস আম্মার ও শিবিরের নেতা-কর্মীরা আনাসকে ছাত্রলীগ কর্মী দাবি করে মারধর করলে পরিস্থিতি উত্তপ্ত হয়। পরে রাকসু ভবনে আম্মারের ওপর হামলার অভিযোগ তুলে কেন্দ্রীয় গ্রন্থাগারের ভেতর ঢুকে শিবিরের নেতা-কর্মীরা আনাস ও তাঁর সঙ্গীদের ওপর চড়াও হন। এ সময় গ্রন্থাগারের ভেতরে ও আহতদের হাসপাতালে নেওয়ার পথেও হামলার ঘটনা ঘটে, যাতে সাধারণ শিক্ষার্থীরাও আহত হন।

ক্যাম্পাসে এই মারধরের ঘটনাকে ‘মব সন্ত্রাস’ আখ্যা দিয়ে ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছে বিভিন্ন ছাত্রসংগঠন। গণতান্ত্রিক ছাত্র জোট, ছাত্র মঞ্চ ও শাখা ছাত্রদল পৃথক বিবৃতিতে ক্যাম্পাসে শিক্ষার পরিবেশ রক্ষা এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশ্ববিদ্যালয় প্রশাসন একটি নিরপেক্ষ তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে।

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa