ঢাকা
২৬ জুলাই ২০২৬
শিরোনাম
মানহীন পণ্য: ৭ প্রতিষ্ঠানকে ১৫ লাখ টাকা জরিমানা ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু সাবেক রাষ্ট্রপতির দুর্নীতির অভিযোগ যাচাই করা হচ্ছে: আইনমন্ত্রী সৌদি আরবে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার ২ সাংবাদিক ও ২৫ বিনোদনশিল্পীর বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল নিয়ে স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করবেন সিইসি রাতে লাউডস্পিকার ও আতশবাজি নিয়ন্ত্রণে হাইকোর্টের রুল বাজারের ৭৭% টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক, দেশীয় পণ্যে শনাক্তের হার বেশি সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ও হামিদের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
Advertise with us

সাবেক রাষ্ট্রপতির দুর্নীতির অভিযোগ যাচাই করা হচ্ছে: আইনমন্ত্রী

ডেস্ক রিপোর্ট
রবিবার, ২৬ জুলাই ২০২৬   ৫ বার পঠিত
সাবেক রাষ্ট্রপতির দুর্নীতির অভিযোগ যাচাই করা হচ্ছে: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।  ছবি: -সংগৃহীত

সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে দুদক চেয়ারম্যান ও ইসলামী ব্যাংকের পরিচালক পদে থাকাকালীন ওঠা নানা দুর্নীতির অভিযোগ সরকার যাচাই-বাছাই করছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। জনদাবি বিবেচনায় এসব অভিযোগ তদন্ত শেষে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

রোববার (২৬ জুলাই) চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। আইনমন্ত্রী জানান, রাজনৈতিক দলগুলোর করা বিদায়ী রাষ্ট্রপতির গ্রেপ্তারের দাবির যৌক্তিকতা আইনিভাবে খতিয়ে দেখা হবে। তবে তাঁর বিদেশযাত্রায় কোনো নিষেধাজ্ঞা আছে কি না, তা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিষয় বলে উল্লেখ করেন তিনি।

অনুষ্ঠানে বিগত সরকারের সময়ের অনিয়মের চিত্র তুলে ধরে মন্ত্রী বলেন, গত ১৬ বছরে দেশ থেকে প্রায় ২৩৪ বিলিয়ন ডলার পাচার হয়েছে। খুলনার সড়ক নির্মাণ ও পিরোজপুরে এলজিইডির প্রকল্পে সাড়ে তিন হাজার কোটি টাকার ভুয়া কাজ দেখিয়ে অর্থ লুটপাটের কথা তিনি উদাহরণ হিসেবে তুলে ধরেন।

নবীন ১,০৫৪ জন আইনজীবীর উদ্দেশ্যে পেশাগত সততা বজায় রাখার আহ্বান জানিয়ে আইনমন্ত্রী বলেন, আইনজীবী হওয়ার কোনো শর্টকাট পথ নেই। নিজ দলের কেউ দুর্নীতিতে জড়ালেও তা প্রতিবাদের আহ্বান জানান তিনি।

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa