ঢাকা
২৪ আগস্ট ২০২৬
শিরোনাম
তিউনিসিয়া উপকূলে নৌকাডুবির ঘটনায় ১১ অভিবাসীর মরদেহ উদ্ধার বাংলা কিউআরে নতুন মাইলফলক : দৈনিক লেনদেন ছাড়াল ১১০ কোটি টাকা গোলের বন্যায় এলচেকে উড়িয়ে দিয়ে দুর্দান্ত মৌসুম শুরু বার্সেলোনার যুদ্ধের উত্তাপের মধ্যেই বড় স্বস্তি: জ্বালানি সম্পদে আরও সমৃদ্ধ হলো ইরান চাঞ্চল্যকর নুসরাত হত্যা মামলা: হাইকোর্টে চূড়ান্ত রায় আজ বছরে ১৫ হাজারের বেশি আত্মহত্যা: দণ্ডবিধি সংস্কারের দাবি বিশেষজ্ঞদের অক্টোবরে ঢাকায় বাংলাদেশের বিপক্ষে খেলতে চায় ব্রাজিল গুম-খুনের শিকার পরিবারকে সহায়তায় নতুন অধিদপ্তর গঠনের উদ্যোগ এবার কানাডাকে ‘অঙ্গরাজ্য’ বললেন ট্রাম্প জনশক্তি রপ্তানিতে বড় ধস: ৬ মাসে বিদেশে কর্মী পাঠানো কমেছে ৩৯ শতাংশ
Advertise with us

হলুদ কার্ডের হিসাব-নিকাশে এগিয়ে আর্জেন্টিনা, চাপে ইংল্যান্ড

ডেস্ক রিপোর্ট
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬   ৮৮ বার পঠিত
হলুদ কার্ডের হিসাব-নিকাশে এগিয়ে আর্জেন্টিনা, চাপে ইংল্যান্ড

ছবি: -সংগৃহীত

বিশ্বকাপের ৯৬টি ম্যাচ শেষে ৪৮ দলের লড়াই এখন নেমে এসেছে শেষ আটে। আজ রাত থেকে শুরু হচ্ছে কোয়ার্টার ফাইনাল। শিরোপার দৌড়ের পাশাপাশি দলগুলোর জন্য আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে হলুদ কার্ডের হিসাব, কারণ এ পর্বে নতুন করে কার্ড দেখলে অনেক ফুটবলার সেমিফাইনালে খেলতে পারবেন না।

 

এই দিক থেকে সবচেয়ে স্বস্তিতে রয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। কোয়ার্টার ফাইনালের আগে দলটির শুধু গনসালো মন্তিয়েলের নামের পাশেই একটি হলুদ কার্ড রয়েছে। সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচে তিনি আবার হলুদ কার্ড দেখলে সেমিফাইনালে নিষিদ্ধ হবেন।

ফিফার নিয়ম অনুযায়ী, গ্রুপ পর্বে পাওয়া হলুদ কার্ড নকআউট পর্বে বহাল থাকে না। তবে শেষ ৩২ ও শেষ ষোলোতে যারা একটি করে হলুদ কার্ড দেখেছেন, তারা কোয়ার্টার ফাইনালে আবার কার্ড দেখলে সেমিফাইনালে খেলতে পারবেন না।

শৃঙ্খলার দিক থেকেও অন্যতম সেরা দল আর্জেন্টিনা। চার ম্যাচে ৫৯টি ফাউল করে তারা মাত্র তিনটি হলুদ কার্ড দেখেছে। অর্থাৎ প্রতি ১৯ দশমিক ৭টি ফাউলের বিপরীতে একটি করে হলুদ কার্ড পেয়েছে তারা।

আরও ভালো অবস্থানে রয়েছে নরওয়ে। কোয়ার্টার ফাইনালে ওঠা দলগুলোর মধ্যে সবচেয়ে কম দুটি হলুদ কার্ড দেখেছে দলটি। ৪৮টি ফাউলের বিপরীতে তাদের হলুদ কার্ড মাত্র দুটি, অর্থাৎ প্রতি ২৪টি ফাউলে একটি করে কার্ড।

অন্যদিকে সবচেয়ে বেশি চাপে রয়েছে ইংল্যান্ড। দলটি ৫৪টি ফাউল করে সাতটি হলুদ কার্ড দেখেছে, যা কোয়ার্টার ফাইনালে ওঠা দলগুলোর মধ্যে সর্বোচ্চ। প্রতি ৭ দশমিক ৭টি ফাউলের বিপরীতে একটি করে হলুদ কার্ড পাওয়ার এই পরিসংখ্যান শৃঙ্খলার দিক থেকে ইংল্যান্ডকে সবচেয়ে পিছিয়ে রেখেছে।

ইংল্যান্ডের চার ফুটবলার ইতোমধ্যেই একটি করে হলুদ কার্ড দেখেছেন। ফলে নরওয়ের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে আবার কার্ড দেখলে তারা সেমিফাইনালে খেলতে পারবেন না। এই তালিকায় রয়েছেন দলের দুই তারকা ডেকলান রাইস ও জুড বেলিংহাম। বিপরীতে নরওয়ের শুধু আন্তোনিও নুসার নামের পাশেই একটি হলুদ কার্ড রয়েছে, দলের অন্য কোনো খেলোয়াড় এখনও কার্ড দেখেননি।

কোয়ার্টার ফাইনালে ওঠা দলগুলোর ফাউল ও হলুদ কার্ডের পরিসংখ্যান

দলমোট ফাউলহলুদ কার্ডপ্রতি কত ফাউলে ১টি হলুদ কার্ড
নরওয়ে৪৮২৪.০
আর্জেন্টিনা৫৯১৯.৭
স্পেন৫৫১৮.৩
বেলজিয়াম৬০১৫.০
ফ্রান্স৪৯১২.৩
সুইজারল্যান্ড৬৯১১.৫
মরক্কো৬১১০.২
ইংল্যান্ড৫৪৭.৭
Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa